বশির আল মামুন, চট্টগ্রাম ব্যুরো:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সাবেক ফুটবলার মোহাম্মদ হাশেম (৭৪) মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (২৬ মে) সকালে হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও সাবেক ফুটবলার মোহাম্মদ হাশেম কক্সবাজার শহরের টেকপাড়া মাস্টার বাড়ির মোহাম্মদ জাকারিয়া মাস্টারের সন্তান।
গত ১৭ মে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হলে তাকে দ্রুত কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হয়। ফৌজদারহাটের বিআইটিআইডিতে তার চিকিৎসা শুরু হয়।
পরে অবস্থার অবনতি ঘটলে সোমবার (২৫ মে) তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.