আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের একটি শিয়া মসজিদের বাইরে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার কান্দাহার প্রদেশে জুমার নামাজের সময় বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত হামলায় ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৩২ জনের বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম টিআরটির খবরে বলা হয়েছে, শিয়া মসজিদের বাইরে বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় একটি হাসপাতালে বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় নেওয়া হয়েছে।
সাবেক প্রাদেশিক কাউন্সিলের সদস্য নেমাতুল্লাহ ওয়াফা বলেন, ‘শুক্রবার ইমাম বারগাহ মসজিদে জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে। অনেকেই হতাহত হয়েছেন’।
এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা না গেলেও আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করেছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কারি সাঈদ খোসতি।
গত সপ্তাহে কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারান। পরে ওই হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.