প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২১, ৫:০৩ পি.এম
পেকুয়ার ৬ ইউনিয়নে নৌকা প্রতিকে মনোনয়ন পেলেন যাঁরা

মোঃ ফারুক. পেকুয়া:
পেকুয়া উপজেলা ৬ ইউনিয়নে আ'লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় আ'লীগের মনোনয়ন বোর্ড।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর তিনটার দিকে ৩য় ধাপে ২৮ নভেম্বরের নির্বাচনে সারাদেশের মত এ ৬ প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
নৌকার প্রার্থীরা হলেন, পেকুয়া সদরে উপজেলা আ'লীগের সহ সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, বারবাকিয়ায় জেলা আ'লীগের সদস্য জিএম আবুল কাশেম, মগনামায় ইউনিয়ন আ'লীগের সহসভাপতি মো: নাজেম উদ্দিন, রাজাখালীতে উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সিকদার বাবুল, শিলখালীতে উপজেলা আ'লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজিউল ইনসান ও উজানটিয়ায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.