ভয়েস নিউজ ডেস্ক:
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ৩১ মে থেকে সরকারি অফিস ও গণপরিবহন খুলে দেওয়ার সিদ্ধান্তকে সরকারের ভুল সিদ্ধান্ত বলে মনে করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এতে করে করোনার সংক্রমণ আরও বাড়বে। এটা সঠিক সিদ্ধান্ত হয়নি। ’
ড. কামাল বলেন, ‘শুরুতে তো করোনাভাইরাসকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি।
তখন বলা হয়েছে না না এটা কিছু না। তারপর লকডাউন দেয়া হলো। সেটাও ঠিকমতো হ্যান্ডেল করা হয়নি। ’
তিনি বলেন, ‘এখন যদি সবকিছু খুলে দেওয়া হয় তাহলে তো অবস্থা আরও খারাপ হবে। আমাদের দেশে এখন যে হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এর মধ্যে সব খুলে দেওয়া তো ভুল হবে। ’
গণফোরাম সভাপতি বলেন, সারাদেশে করোনা পরীক্ষাও সেভাবে হচ্ছে না। করোনা নির্ণয়ের পরীক্ষা যদি আরও করা যেত, তাহলে আক্রান্তের হার আরও বেড়ে যেত।
প্রসঙ্গত, করোনাভাইরাস প্রাদুর্ভাব রুখতে চলমান সাধারণ ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আগামী ১৫ জুন পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চলবে।
শর্তসাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল চলাচল করতে পারবে। বিমান কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচলের বিষয় বিবেচনা করবে।
সরকারি হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার নাগাদ দেশে ৪০ হাজার ৩২১ করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৫৫৯ জন।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.