বলরাম দাশ অনুপম:
টেকনাফে পাহাড়ী এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মোঃ ইসহাক (৩২) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। এসময় দুইটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত ইসহাক টেকনাফের সাবরাংয়ের বাসিন্দা ও রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর সদস্য বলে জানা গেছে। শুক্রবার ভোরে ঘটে।
বিষয়টি শুক্রবার দুপুরে নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে টেকনাফের খন্দকারপাড়ায় অবস্থানের খবর পেয়ে ইসহাক গ্রেফতার করতে গেলে তার সহযোগীরারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্রসহ তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় র্যাবের তিন সদস্য আহত হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.