ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ডাকাতি করার হুমকি দিয়ে আতংক সৃষ্টির প্রতিবাদে ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন চৌফলদন্ডীর ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুচ্ছবিহ'র কর্মী- সমর্থকরা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের কাছে স্মারকলিপি দেয়া হয়।
মানববন্ধনে বলা হয়, আসন্ন ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে চৌফলদন্ডিতে ভোট ডাকাতি , কারচুপির আশংকা রয়েছে। নৌকার প্রার্থী ও আনারস প্রতীকের পক্ষ থেকে ভোটারদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা জরুরি। অন্যথায় সাধারণ জনগন ভোটাধিকার থেকে বঞ্চিত হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.