খেলাধুলা ডেস্ক:
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে পাকিস্তান। সুপার টুয়েলভ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।‘বি’ গ্রুপের শেষ ম্যাচেও দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের ঝোড়ো ফিফটিতে স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়েছে তারা।
টানা পাঁচ জয়ে এবারের বিশ্বকাপে এশিয়ার একমাত্র দল হিসেবে শেষ চারের টিকিট কেটেছে পাকিস্তান। ফাইনালে ওঠার লড়াইয়ে বাবর-মালিকরা মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার-আপ অস্ট্রেলিয়ার।
চ্যাম্পিয়ন হওয়ার জন্য আরও দুই বড় বাধা পেরোতে হবে পাকিস্তানকে। তবে এখনই বাবরদের হাতে শিরোপা দেখছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
স্কটিশদের বিপক্ষে হারানোর পর ১৯৯২ সালে পাকিস্তানকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ভেরিফায়েড পেজ `প্রাইম মিনিস্টার্স অফিস, পাকিস্তান' থেকে তিনি বাবরদের একটি দলীয় ছবি পোস্ট করে লিখেছেন, ‘পুরো দেশ পাকিস্তান দল নিয়ে গর্বিত। একমাত্র দল যারা ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনো অপরাজিত। সেমিফাইনালের জন্য বাবর আজমদের শুভকামনা। ইনশালাল্লাহ এটা (শিরোপা) দেশে আসছে।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.