খেলাধুলা ডেস্ক:
অস্ট্রেলিয়া দলের ধারেকাছেও তখন ছিলেন না তিনি। ঘরোয়া ক্রিকেটে নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন। ঠিক ওই সময়ই টিম পেইনের জীবনে নেমে আসে বড় এক অন্ধকার অধ্যায়। ২০১৭ সালে এক নারী সহকর্মীকে অশালীন বার্তা ও ছবি পাঠানোর দায়ে তদন্তের মুখে পড়েছিলেন পরবর্তীতে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়া এই উইকেটকিপার। তদন্ত শেষে মুক্তি মিলেছিল তার। কিন্তু ভাবেননি পুরনো সেই ‘যৌন হেনস্থার’ বিতর্ক আবার সামনে চলে আসবে। নতুন করে বিতর্ক ডানা মেলতেই অস্ট্রেলিয়ার টেস্ট নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন পেইন।
সামনের মাসেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় ও মর্যাদার লড়াই অ্যাশেজ। ঘরের মাঠের সিরিজের প্রথম দুই টেস্টের জন্য পেইনকে অধিনায়ক করে দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু পুরনো বিতর্ক সামনে চলে আসায় আজ (শুক্রবার) অস্ট্রেলিয়ান সময় দুপুরে এক লিখিত বিবৃতিতে টেস্টের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন এই উইকেটকিপার।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.