খেলাধুলা ডেস্ক:
ওলে গানার সুলশারের অধীনে মোটেও সুবিধাজনক অবস্থানে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ সাত ম্যাচে জিতেছে মাত্র একটিতে। আর আগের দিন রাতে তো চার গোলে হারের লজ্জা পেয়েছে ওয়াটফোর্ডের কাছে। সব মিলে পরিস্থিতি অস্বস্তিকর হওয়ায় নওরেজিয়ান কোচ ওলে গানার সুলশারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
গত একমাস ধরেই সুলশারের চাকরি নিয়ে টানাটানি। হারলেই বরখাস্তের গুঞ্জন উঠতো। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে শীর্ষে থাকা চেলসির চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে সপ্তম স্থানে চলে গেছে রেড ডেভিলরা। তাই ভাগ্য ফেরাতে এই কোচকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত ম্যানইউর।
ম্যানইউ বিবৃতিতে জানিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। মাইকেল ক্যারিক এখন ভারপ্রাপ্ত হিসেবে কয়েকটি ম্যাচে দায়িত্ব পালন করবেন। অন্তবর্তী কোচ খুঁজতে আমরা মৌসুমের পর চেষ্টা করবো।’
২০১৮ সালে হোসে মরিনহোর জায়গায় অন্তবর্তীকালীন কোচ হিসেবে সুলশারকে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০১৯ সালের মার্চে পরিপূর্ণ কোচ হিসেবে চুক্তি হয় তিন বছরের। এর পর ২০২৪ সাল পর্যন্ত মেয়াদও বাড়ানো হয়েছিল।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.