ভয়েস নিউজ ডেস্ক:
ইতিহাসে প্রথমবারের মতো বরফে ঢাকা অ্যান্টার্কটিকা মহাদেশের রানওয়েতে বিমান অবতরণ করেছে। এ৩৪০ বিমানটি দিয়ে ফ্লাইটটি পরিচালনা করেছে হাই ফ্লাই নামে একটি এভিয়েশন কোম্পানি। কোম্পানিটি বিমান থেকে শুরু করে বিমানকর্মী সবই ভাড়া করে থাকে। তবে তারা এর সবকিছুর ইন্স্যুরেন্সের জন্যই দায়বদ্ধ।
হাই ফ্লাই ৮০১ ফ্লাইটটি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে যাত্রা শুরু করে। বিমানটি ‘উলফ ফ্যাং’ নামের একটি কোম্পানির জন্য অ্যান্টার্কটিকায় জরুরি রসদ নিয়ে গেছে। সংস্থাটি অ্যান্টার্কটিকায় পর্যটনসংক্রান্ত ব্যবসা পরিচালনা করে থাকে। বিমানটি পরিচালনার নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন কার্লোস মিরপুরি। তিনি হাই ফ্লাই এর ভাইস প্রেসিডেন্ট।
ক্যাপ্টেন কার্লোস মিরপুরি তার যাত্রা ব্যাখ্যা করে জানিয়েছেন, বিশেষ সরঞ্জাম সজ্জিত রানওয়েতে অবতরণ করে বিমানটি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.