ভয়েস প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা প্রশাসনিক আদেশে ও আইনি ক্ষমতা বলে কারাগারের বাইরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন সেটি পুন: বিবেচনা করা হবে নাকি আবারও কারাগারে ফেরত পাঠানো প্রয়োজন কিনা আমাদের ভাবতে হবে।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে গতকাল যে ভাষায় কথা বলেছেন, তাতে মনে হয়েছে বেগম জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন তা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী হাসান মাহমুদ আরও বলেন, বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিদেশ পাঠিয়ে দিতে চায়। সেখানে গিয়ে বেগম জিয়া রাজনীতি করতে পারেন। যেটি এখন করছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত এবং তার সাজা মওকুফ করা হয়নি বলে উল্লেখ করেন মন্ত্রী।
এর আগে দুপুরে একটি ফ্লাইটে কক্সবাজারের ইনানীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে কক্সবাজার বিমান বন্দরে পৌছেন। মন্ত্রী সন্ধ্যায় কক্সবাজারের ইনানীর একটি অভিজাত হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আয়োজিত ১০ বিশেষ তরুণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করার কথা রয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.