আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন বিমান বাহিনী প্রধান ফ্রাংক কেন্ডাল বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন সবচেয়ে প্রাণঘাতী হাইপারসোনিক অস্ত্র উদ্ভাবনের প্রতিযোগিতা লিপ্ত রয়েছে। পেন্টাগনে নিজের কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
ফ্রাংক কেন্ডাল বলেন, একটি অস্ত্র প্রতিযোগিতা চলছে। তবে তা সংখ্যা বৃদ্ধির নয়, বরং তা মান বাড়ানোর। এই অস্ত্র প্রতিযোগিতা বেশ কিছু দিন ধরে চলছে। চীন এই প্রতিযোগিতায় খুব আগ্রাসী।
অক্টোবরে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মাইলি নিশ্চিত করেছেন চীনের একটি হাইপারসোনিক অস্ত্রের পরীক্ষার বিষয়ে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে প্রমাণ হচ্ছে যে চীন পৃথিবীর কক্ষপথে ঘুরতে সক্ষম এমন অস্ত্র তৈরি করছে যা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে এড়িয়ে যেতে পারবে।
এই বছরে পেন্টাগন বেশ কয়েকটি হাইপারসোনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এগুলোতে সাফল্য ও ব্যর্থতা উভয়েই ছিল। অক্টোবরে সফলভাবে নৌবাহিনী বুস্টার রকেট মটরের পরীক্ষা চালায়। এটি হাইপারসোনিক অস্ত্র বহনের যান তৈরিতে কাজে লাগবে।
কেন্ডাল উল্লেখ করেন, ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর মনোযোগ ও অর্থায়নের কারণে হাইপারসোনিক অস্ত্র প্রকল্পের অগ্রগতি কম ছিল। এর অর্থ এই নয় যে, আমরা কিছুই করিনি। অবশ্য আমরা পর্যাপ্ত অগ্রগতিও অর্জন করতে পারিনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.