আন্তর্জাতিক ডেস্ক:
সপ্তাহ খানেক আগে করোনায় সারা বিশ্বে করোনায় মৃত্যু ৫৩ লাখ ছাড়িয়েছিল। এরপর আরও অর্ধলাখ মানুষ প্রাণ হারিয়েছে ভাইরাসের সংক্রমণে।২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথমবার কভিড-১৯ শনাক্ত হয় ও মৃত্যুর খবর পাওয়া যায়। পরের বছরের জানুয়ারি থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার খবর আসতে থাকে।
গত দুই বছরে দেশে দেশে লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন ও সর্বশেষ গণ টিকাদান সত্ত্বেও করোনা এখনো দাপট দেখিয়ে যাচ্ছে। বিশেষ করে ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা নিয়ে নাকাল অবস্থায় রয়েছে সারা বিশ্ব। এর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে অতি সংক্রমণশীল ওমিক্রন।
পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার শনিবার সকাল ৯টা নাগাদ জানায়, এ পর্যন্ত বিশ্বে মারা গেছে ৫৩ লাখ ৬০ হাজার ৭৬৭ জন।
মোট শনাক্ত হয়েছে ২৭ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৪৬ জন রোগী। সুস্থ হয়ে উঠেছেন ২৪ কোটি ৫৮ লাখ ৪৬ হাজার ৬ জন।
আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ কোটি ১৬ লাখ ১০ হাজার ২৮১ জন। মারা গেছে ৮ লাখ ২৬ হাজার ৭১৯ জন।৩ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৫৯২ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৭৬ হাজার ৮৯৭ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ২২ লাখ ৯ হাজার ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ১৭ হাজার ৬৪৭ মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।যুক্তরাজ্যে ১ কোটি ১১ লাখ ৯০ হাজার ৩৫৪ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৪৭ হাজার ৪৮ জন।
তালিকার পঞ্চম অবস্থানে থাকা রাশিয়ায় ১ কোটি ১ লাখ ৫৯ হাজার ৩৮৯ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ২ লাখ ৯৫ হাজার ১০৪ জন।
ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান ৩১। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছে। এ নিয়ে মোট মারা গেছে ২৮ হাজার ৪৩ জন। একই সময়ে করোনা আক্রান্ত ১৯১ জন শনাক্ত হয়েছে। মোট ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.