প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৪:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২১, ৯:২০ পি.এম
নারী পর্যটক ধর্ষণ: জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে পর্যটক নারী ধর্ষনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন কক্সবাজার শহর শাখা।
আজ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মিছিলটি শহরের লালদিঘীর পাড়স্থ কার্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে পর্যটন স্পটগুলোর নিরাপত্তা জোরদার, ছিনতাইসহ অপরাধ প্রবনতা প্রতিরোধ ও পর্যটক হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
পরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সভাপতি জয় বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মুক্তাদিল জয়, শহর সংসদের সাধারন সম্পাদক নিলয় দাশ জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক বাবলু দে।
এসময় বক্তারা বলেন, ৪৮ঘন্টার মধ্যে ধর্ষকদের বিচারের আওতায় আনা না হলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদ আরো কঠোর কর্মসূচী ঘোষনা করবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.