খেলাধুলা ডেস্ক:
স্প্যানিশ কোপা দেল রে’র শেষ বত্রিশের ভিন্ন ভিন্ন ম্যাচে বুধবার রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।তৃতীয় সারির দল আলকোইয়ানোর মাঠে ৩-১ গোলে জিতেছে রিয়াল।
৩৯তম মিনিটে এদের মিলিতাও রিয়ালকে এগিয়ে গেন। তবে বিরতির পর দানিয়েল ভেগা সিনতাসের গোলে সমতা পায় স্বাগতিকরা। কিন্তু দুই মিনিটের ব্যবধানে দুটি গোল জয় পাইয়ে দেয় রিয়ালকে। ৭৬তম মিনিটে মার্কো অ্যাসেনসিও গোল করার পর হোসে হুয়ান ৭৮ মিনিটে আত্মঘাতী গোল দেন।
এদিকে লিনারেস দেপোর্টিভোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে বার্সা। এই জয়ের ফলে কোপা দেল রে’র শেষ ষোলোতে উঠে গেছে জাভির শিষ্যরা।
করোনা জর্জরিত বার্সা ম্যাচের ১৯ মিনিটেই গোল হজম করে বসে। লিনারেসের হুগো দিয়াজ হেড দিয়ে বল বার্সার জালে পাঠান। পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।
বিরতির ম্যাচে ফিরে জাভির দল। ৬৩তম মিনিটে গোল করে বার্সাকে সমতায় ফেরান ফঁরাসি তারকা ওসমান দেম্বেলে। আর ৬৯তম মিনিটে বার্সার একাডেমির খেলোয়াড় ফেরান জুটগ্লা গোল করে এগিয়ে নেন দলকে। ম্যাচের বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.