খেলাধুলা ডেস্ক:
চমক দেখিয়ে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে জায়গা করে নিয়েছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। শিরোপা নির্ধারণী ম্যাচে আসরের সবচেয়ে সফল দল আবাহনী লিমিটেডকে শুরুতে বেশ চাপেই রাখে দলটি। তবে আবাহনী নিজেদের গুছিয়ে নিয়ে তুলে নয় জায়। সুবাদে নতুন মৌসুমে স্বাধীনতা কাপ ফুটবলের পর ফেড কাপেও শিরোপা ধানমন্ডির দলটির।
রবিবার সন্ধ্যায় রহমতগঞ্জকে ২-১ গোলে হারায় আবাহনী। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই অর্ধে একটি করে গোল আদায় করে আকাশি-নীলরা। রহমতগঞ্জ একটি গোল পরিশোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে আবাহনীকে লিড এনে দেন কোস্টারিকার ফুটবলার দানিয়েল কলিন্দ্রেস। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৪ মিনিটে রাকিব হোসেনের গোলে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় মারিও লেমোসের দল। ৭৪ মিনিটে রহমতগঞ্জের পক্ষে ব্যবধান কমানো গোলটি করেন ফিলিপ আজাহ।
এ নিয়ে রেকর্ড ১২বার ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হলো আবাহনী।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.