এম.এ আজিজ রাসেল:
পর্দা নামলো ওয়ালটন বীচ ফুটবল টুর্নামেন্টের ৯ম আসরের। এবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রামু আবাহনী ক্রীড়া চক্র। মহেশখালী ফুটবল ক্লাবকে ২-০ গোলে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয় ঐতিহ্যবাহী আবাহনী।
সোমবার (১০ জানুয়ারি) বিজয়ী ও বিজিতদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ.এম ইকবাল বিন আনোয়ার ডন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও ফুটবল সম্পাদক হারুন অর রশীদ।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসএ'র নির্বাহী সদস্য রতন দাশ, প্রভাষক জসিম উদ্দিন, আলী রেজা তসলিম ও খালেদা জেসমিন।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের মুকুট পড়ে রামু আবাহনী ক্রীড়া চক্রের গোল রক্ষক শামীম, টুর্নামেন্টে ৭ গোল করে সেরা খেলোয়াড় হয়েছে আবাহনীর এনায়েত উল্লাহ। খেলা পরিচালনা করেন কাশেম কুতুবী, সিরাজুল হক, কায়সার মুবিন ও লালা খিন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.