বলরাম দাশ অনুপম:
কক্সবাজারে হু হু করে বেড়েই চলেছে করোনা রোগির সংখ্যা। গত কয়েকদিনে এই সংখ্যা বেড়েছে দ্বিগুণ। হঠাৎ কক্সবাজার সদরে (বিশেষ করে পৌর শহরে) করোনা আক্রান্ত রোগি ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এখানকার সাধারণ মানুষ।
সর্বশেষ সোমবার (১ জুন) কক্সবাজার জেলায় নতুন করে ৮৪ জন করোনা রোগি সনাক্ত হয়েছে। এরমধ্যে ৩৫ জনেই কক্সবাজার সদর উপজেলার।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব সূত্রে জানা যায়-সোমবার মোট ২৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে পজেটিভ পাওয়া যায় ৯২ জনের। এছাড়া একই দিন ফলোআপ পরীক্ষায় পুরাতন ৪ জনের রিপোর্ট পজেটিভ আসে।
কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও প্যাথলজি বিভাগের প্রধান ডাঃ রুপেশ বড়ুয়া জানান-কক্সবাজার জেলায় নতুন সনাক্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৩৫ জন, রামু উপজেলায় ২২ জন, চকরিয়া উপজেলায় ১৪ জন, উখিয়া উপজেলায় ৭ জন, টেকনাফ উপজেলায় ৪ জন, পেকুয়া উপজেলায় ২ জন। এছাড়া রোহিঙ্গা ৫ জন, চট্টগ্রামের চাঁন্দগাঁও এলাকার ১ জন, সাতকানিয়ার ১ জন রোগি রয়েছে। কক্সবাজার সদর উপজেলায় নতুন সনাক্ত হওয়াদের মধ্যে শহরের নতুন বাহারছড়ার ৩৮ বছরের এক আওয়ামীলীগ নেতা, ৩৬ বছরের এক শ্রমিকলীগ নেতা রয়েছে।
এছাড়া করোনা আক্রান্ত কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সংস্পর্শে থাকা এবং উনার পরিবারের সদস্য ছেলে-মেয়ে, ভাইয়ের স্ত্রী, ভাইপো-ভাতিজি রয়েছে।
অন্যদিকে রামুতে ফতেখারকুল ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যানও রয়েছে আক্রান্তের তালিকায়। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সোমবার (১ জুন) পর্যন্ত মোট ৭ হাজার ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে করোনা রোগি সনাক্ত হয়েছে ৭৮৮ জন আর সুস্থ হয়েছেন ১৬২।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.