এহসান আল কুতুবী:
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া গার্মেন্টস কর্মীর দাফনকার্য সম্পন্ন করেছেন কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস। এর আগে লাশ দাফনের খবর পেয়ে জটিলতা ও বাধা সৃষ্টি হয় এলাকায়৷ এক পর্যায়ে মৃতদেহ ফেলে চলে যান রোগীর স্বজনরাও। পরে নিজ দায়িত্বে জানাযা, দাফনসহ সকল কাজে ওসি অংশ নেন।
সোমবার ( ১ এপ্রিল) কুতুবদিয়া দ্বীপের আলী আকবর ডেইল ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য হারুন জানায়, ইউনিয়নের ঘাটকুল পাড়ার বাসিন্দা শফিউল আলমের কন্যা শেকুফা আকতার সুমি (২১) কাজ করতেন চট্টগ্রামের একটি গার্মেন্ট কারখানায়। সেখানেই উপসর্গ নিয়ে রবিবার রাতে মারা যান সুমি। স্বজনরা লাশটি পৌঁছে দেন কুতুবদিয়া দ্বীপে। এ অবস্থায় ঘাটকুল পাড়ার বাসিন্দারা স্থানীয় কবরস্থানে তাকে দাফনে বাধা দেন। বাবার বাড়ি ও শ্বশুর বাড়ির লোকজন কার্যত আত্মগোপনে চলে যান লাশ দাফন না করেই। এ অবস্থায় ওসি নিজে দাঁড়িয়ে থেকে কবর খনন থেকে শুরু করে জানাযা ও দাফনে অংশ নেন। তাকে সহযোগিতা করেন কয়েকজন স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য ও ইসলামী ফাউন্ডেশনের কর্মী। জানাযায় অংশ নেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি)।
এ ব্যাপারে কুতুবদিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস বলেন, মেয়েটার করোনা রোগের বিভিন্ন উপসর্গ ছিলো। যা আমাদের চট্টগ্রাম থেকে একজন চিকিৎসক নিশ্চিত করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় দাফনের ব্যাপারাে একটু বাধা সৃষ্টি হয়। এমনকি রোগীর স্বজনরাও মৃতদেহ ফেলে পালিয়ে যায়। পরে নিজ দায়িত্বে লোক দিয়ে কবর কুড়া, মৃতদেহের গোসল, জানাজা ও দাফনকাজ সম্পন্ন করলাম।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.