খেলাধুলা ডেস্ক:
সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট বুধবার জানিয়েছেন, বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে চান তিনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ওটিস গিবসনের মেয়াদ শেষ হওয়ার পর এই শূন্যপদে যোগ দিতে চান ৩৮ বছর বয়সী সাবেক এই গতিতারকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে গিবসনের চুক্তির মেয়াদ শেষ হয় টাইগারদের নিউজিল্যান্ড সফর দিয়ে। এরপর বিসিবির সঙ্গে তিনি চুক্তি নবায়ন করেননি। এই ওয়েস্ট ইন্ডিয়ান তিন বছরের চুক্তিতে ইতোমধ্যে ইংল্যান্ডের কাউন্টি দল ইয়র্কশায়ারের প্রধান কোচের দায়িত্বও নিয়েছেন।
শুক্রবার (২১ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেস বোলিং কোচ হিসেবে কাজ করছেন শন টেইট। তবে ভবিষ্যতে তিনি টাইগারদের সঙ্গেও কাজ করতে আগ্রহী। জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করার বিষয়ে টেইট বলেন, ‘আমি নিশ্চিত আগ্রহী। নিঃসন্দেহে।’
সম্প্রতি আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করা এই বোলিং কোচ বলেন, ‘তারা (বিসিবি) কার সঙ্গে কাজ করবে তা নিয়ে ভাবার সময় পেয়েছে। এটা দারুণ এক কাজ হবে।’
বাংলাদেশের ক্রিকেটার বিশেষ করে পেসারদের সম্পর্কে টেইটের মন্তব্য, ‘বাংলাদেশ এখন ক্রিকেটের যে পর্যায়ে আছে, তাদের অনেক ভালো তরুণ খেলোয়াড় আছে। তারা দুর্দান্ত খেলোয়াড় হয়ে উঠতে পারে। শরিফুল আক্রমণাত্মক বাঁ-হাতি বোলার। সে দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সে যথেষ্ট ক্রিকেট খেলেছে এবং এখন জানি সে কি কাজ করছে। তার, আমি তার সঙ্গে কাজ করার অপেক্ষা আছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের তরুণ খেলোয়াড়, এমনকি পেসারদেরও যথেষ্ট গভীরতা আছে। পরের ৫-৬-৭ বছর বাংলাদেশে ক্রিকেট বেশ উত্তেজনাপূর্ণ হতে চলেছে।’
এদিকে, বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুসও বেশ আনন্দিত টেইট আগ্রহ দেখে। তবে তিনি জানান, বিপিএলের পারফরম্যান্স দেখে তবে তিনি অজি পেসারের বিষয়টি নিয়ে ভাববেন।
জালাল ইউনুস বলেন, ‘তিনি (টেইট) আমাদের সঙ্গে কাজ করতে চান জেনে আমরা খুবই আনন্দিত। তিনি এখানে বিপিএলে চ্যালেঞ্জার্সের হয়ে কাজ করতে এসেছেন। এখানে তার পারফরম্যান্স দেখব আমরা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.