খেলাধুলা ডেস্ক:
রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নেইমারকে পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।
গোড়ালির চোটে ২ মাস ধরে মাঠের বাইরে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।১৫ ফেব্রুয়ারি ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে ম্যাচ পিএসজির। এই সময়ের মধ্যে নেইমারের পুরোপুরি সুস্থতা নিয়ে এখনো নিশ্চিত নন পচেত্তিনো।
লিগ ওয়ানে রবিবার রেইমসকে ৪-০ গোলে হারায় পিএসজি। ম্যাচের পর নেইমার প্রসঙ্গে কথা বলেন পচেত্তিনো। রিয়াল ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা জানতে চাইলে বলেছেন, ‘আমরা এখনো জানি না।’
তিনি বলেন, ‘আমরা আগামী সপ্তাহে তার পুনর্বাসন কেমন হয়েছে সেটা দেখব। সবকিছু ঠিক থাকলে তাকে পাওয়া যাবে। আমরা আশা করি, তবে এখনো কিছু জানি না।’তবে ৬ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে লিগ ওয়ান ম্যাচে নেইমার খেলতে পারেন বলেই খবর।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.