ভয়েস প্রতিবেদনক:
করোনার উপসর্গ নিয়ে কক্সবাজার সদরের ঈদগাঁও চাঁন্দেরঘোনা এলাকার বাসিন্দা, বৃহত্তর ঈদগাঁও বাজারের প্রবীন ব্যবসায়ী ও রিদুয়ান গার্মেন্ট এর মালিক মাওলানা কামেল ইবনে শরিফ (৬০) মারা গেছে ।
বুধবার (৩ জুন) সকাল ৭টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষে নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২ ছেলে ৪ মেয়ের জনক।
মঙ্গলবার (২ জুন) দুপুর থেকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন মাওলানা কামেল ইবনে শরিফ।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মরহুমের বড় ভাই বিশিষ্ট সমাজসেবক মাওলানা ফাজেল ইবনে শরীফ।
তিনি জানান, ঈদুল ফিতরের কয়েকদিন আগে থেকে জ্বর, সর্দি, কাশি দেখা দিলে স্থানীয় ডাক্তার মুজিবুল হকের চিকিৎসাপত্র অনুযায়ী ওষুধ সেবন করেন। জ্বর উঠানামা করছিল কয়েকদিন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর হাসপাতালে নেয়া হয়। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
মাওলানা ফাজেল ইবনে শরীফ জানান, তার ভাইয়ের করোনা টেস্টের জন্য ৪/৫দিন আগে নমুনা জমা দিয়েছিলেন। এখনো রিপোর্ট আসেনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.