শাহীন মাহমুদ রাসেল:
কক্সবাজার সদর উপজেলা পরিষদের মাঠে এক টমটম চালক হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার শিক্ষা অফিসের গেইটের সামনে অসুস্থ হয়ে মাটিতে পড়ে গিয়ে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার কিছুক্ষণ আগে একটি টমটম কিছু লোহা নিয়ে ভেরতে ঢুকতে দেখেন। টমটমটি উপজেলা শিক্ষা অফিসের গেইটের সামনে গেলে চালক হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে বুক চাপড়াতে থাকে। মুহুর্তেই লোকজন এগিয়ে এসে উপজেলা প্রশাসনকে খবর দেন। এর কিছুক্ষণ পর পরেই তার মৃত্যু হয়। তার বয়স ৫০ এর কাছাকাছি হবে বলে ধারনা করা হচ্ছে।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) আবদুল্লাহ মারুফ এর নির্দেশে সদর হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম এসে লাশ নিয়ে যায়। তৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায় নি। লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে আছে বলে জানা গেছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.