ভয়েস নিউজ ডেস্ক:
চকরিয়া উপজেলায় বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৩ জুন) পুলিশ সদর দফতর এআইজি সোহেল রানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাটি জানার পর থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে এ ঘটনায় সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ।এ ঘটনায় করা মামলার বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
গত ২৪ মে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কাপাড়ায় ৭২ বছর বয়সী বৃদ্ধ নুরুল আলমকে নির্যাতন করা হয়। এ সময় তাকে কিল-ঘুষি মারা, পরনের লুঙ্গি, গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলাসহ অকথ্য ভাষায় গালিগালাজও করে। আর কয়েকজন যুবক তা মোবাইল ফোনের ক্যামরায় ভিডিও ধারণ করছে। তবে কেউ এগিয়ে আসেনি সাহায্য করতে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর নজরে আসে সবার। বৃদ্ধ নুরুল আলম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর।
এ ঘটনার পুরো নেতৃত্ব দিয়েছেন স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আনছুর আলমের নেতৃত্বে একদল যুবক।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.