ভয়েস নিউজ ডেস্ক:
মানুষের বিপুল আগ্রহের কারণে গণটিকার মেয়াদ আরও দুই দিন বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মানুষের বিপুল আগ্রহের কারণে গণটিকার মেয়াদ আরও দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
করোনা মহামারি প্রতিরোধে মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে প্রথম ডোজের আওতায় আনতে শনিবার দেশব্যাপী শুরু হয়েছে ‘একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’।
এই কার্যক্রমের আওতায় টিকাদান কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা করা যায়। একইসঙ্গে ব্যাপক আগ্রহে বিভিন্ন শ্রেণি-পেশা এবং বয়সের মানুষ করোনার টিকা গ্রহণ করছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.