খেলাধুলা ডেস্ক:
দুইবার পিছিয়ে পড়েও এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। চ্যাম্পিয়নশিপের দল লুটন টাউনকে ৩-২ গোলে হারিয়েছে ব্লুজরা।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাব পড়েছে ইংলিশ ফুটবলেও। চেলসি বিক্রি করে দিতে চলেছেন রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ। স্টামফোর্ড ব্রিজের মালিকানা পরিবর্তনের আলোচনার মধ্যেই স্বস্তির জয়ে পেল ব্লুজরা।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে টমাস টুখেলের দল। বেরির পাসে চেলসির জাল খুঁজে নেন বার্কে। ব্লুজরা সেই গোল শোধ করে ২৭তম মিনিটে। ভেরনারের পাসে চেলসিকে স্বস্তি এনে দেন সাউল। এরপর বিরতিতে যাওয়ার আগে করনিকের গোলে ফের এগিয়ে যায় লুটন।
৬৮তম মিনিটে চেলসিকে সমতায় ফেরান ভেরনার। এর ১০ মিনিট পর জার্মান ফরোয়ার্ড দলের জয়সূচক গোলেও রাখেন অবদান। ভেরনারের অ্যাসিস্টে চেলসির তৃতীয় গোলটি করেন লুকাকু।এফএ কাপের শেষ আট নিশ্চিত করেছে লিভারপুলও। তাকুমি মিনামিনোর জোড়া গোলে নরিচ সিটিকে ২-১ ব্যবধানে হারিয়েছে অলরেডরা।
ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ক্লপের দল। তবে শেষ মুহূর্তে একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় নরিচ। কিন্তু বাকি সময় সেই সুযোগ দেয়নি লিভারপুল।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.