ভয়েস প্রতিবেদক:
করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজার শহরের স্বনামধন্য পর্যটন ব্যবসায়ী আবু সায়েম ডালিম মারা গেছেন (ইন্নালিল্লাহি—রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।
আজ শুক্রবার (৫জনু) সন্ধ্যা ৬টার দিকে উখিয়া আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবু সায়েম ডালিম বাহারছড়ার মৃত জয়নাল আবেদীনের পুত্র। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
পারিবারিক সুত্র জানায়, আবু সায়েম ডালিম ঈদের দিন (২৫ মে) থেকে জ্বর, কাশি ও সর্দিতে আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চারদিন পর্যন্ত ওষুধ সেবন করেন। ওষুধ সেবন করা পরও ১০৩/১০৪/১০৫ জ্বর উঠানামা করে। জ্বর না কমায় ৩০ মে করোনার পরীক্ষা নমুনা দেন। ২ জুন তার করোনা পজেটিভ রিপোর্টে আস। তাই তাঁকে উখিয়ায় অবস্থিত করোনা ডেডিকেটেড আইসোলেশন ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলার পরও অবস্থার আরো অবনতি হয়। তাই আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নিয়ে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়। এর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার ভয়েস ডট কম পরিবার।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.