এম.এ আজিজ রাসেল:
রাজধানীতে যাত্রা শুরু করলো জাতীয় কুস্তিগীর শিরিন সুলতানা ও ঢালিউড বিউটিকুইন অপু বিশ্বাসের নতুন শপ ‘সেলিব্রেটি জাঙ্কশন। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকাল ৪টায় যমুনা ফিউচার পার্কের ফুড কোর্ট জোনে এই শপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের প্রিয় মুখ ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
উদ্বোধনকালে তিনি বলেন, কুস্তিগীর শিরিন সুলতানা ও ঢালিউড বিউটিকুইন অপু বিশ্বাসের দক্ষ নেতৃত্বে এই প্রতিষ্ঠান খাবার জগতে প্রতিনিধিত্ব করবে। রাজধানী ছাড়িয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়বে সেলিব্রেটি জাঙ্কশনের সুনাম। এমনই প্রত্যাশা সবার।
সেলিব্রেটি জাঙ্কশনের কর্ণধার কুস্তিগীর শিরিন সুলতানা ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, রুচিশীল গ্রাহকদের কথা মাথায় রেখে এখানে দেশীয় খাবারের পাশাপাশি ইন্ডিয়ান, থাই ও চাইনিজ নানা মুখরোচক খাবার পাওয়া যাবে। স্নিগ্ধ ও দৃষ্টিনন্দন পরিবেশে বসে খাবার গ্রহণ করা যাবে। সেই সাথে অনলাইনে অর্ডারেও পৌঁছে দেওয়া হবে কাঙ্খিত পছন্দের খাবার। ক্রেতাদের আস্থা ও ভালবাসা ধরে রাখতে আমরা বদ্ধপরিকর।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.