আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ক্যামেরাম্যান এবং এক প্রযোজকও নিহত হয়েছেন। হামলায় নিহত পিয়েরে জাকর্জেভস্কি অন্যজন ইউক্রেনীয় প্রযোজক অলেক্সেন্দ্রা কুভশিনোভো। এছাড়া আহত হয়েছেন ফক্স নিউজের সাংবাদিক বেনজামিন হল। তারা রাজধানী কিয়েভের উপকণ্ঠে হামলায় হতাহত হন। মঙ্গলবার মার্কিন নেটওয়ার্ক এবং এর সাংবাদিকরা বিষয়টি জানান।
ক্যামেরাম্যান পিয়েরে জাকর্জেভস্কির নিহতের খবর বিবৃতিতে নিশ্চিত করেছে ফক্স নিউজ। তিনি আইরিশ বলে উল্লেখ করা হয়েছে। আর ইউেক্রনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, একইদিন রুশ হামলায় ইউক্রেনের প্রযোজক কুভশিনোভোও নিহত হয়েছেন। জাকর্জেভস্কির বয়স ৫৫ এবং কুভশিনোভোর ২৪ বছর।
ফক্স নিউজের প্রধান নির্বাহী সুজানে স্কট বলেন, কিয়েভের পাশে হোরেনেকা গ্রামে নিহত হয়েছেন পিয়েরে। তিনি সংবাদদাতা বেঞ্জামিন হলের সঙ্গে ছিলেন। তাদের গাড়ি হামলার শিকার হয়।
সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ইরপিন শহরে একজন মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত সাংবাদিকের নাম ব্রেন্ট রেনাড (৫০)।সূত্র: আল জাজিরা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.