ভয়েস নিউজ ডেস্ক:
টানা দ্বিতীয়দিনের মতো দেশে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৬ মার্চ সকাল ৮টা) করোনাতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এর আগের দিনও (১৫ মার্চ) মৃত্যুর সংখ্যা শূন্য বলে জানিয়েছিল অধিদফতর।
তিনমাস আগে গত ৯ ডিসেম্বর করোনায় মৃত্যু শূন্য দিন পার করেছিল বাংলাদেশ।
গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন রোগী শনাক্তের সংখ্যাও কমেছে। এসময় ১৮২ জন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল ২১৭ জনের কথা জানানো হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার এক দশমিক ৩৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৮২ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মারা গেলেন ২৯ হাজার ১১২ জন।
করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৯২ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন সুস্থ হয়ে উঠলেন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৬২টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১৭৯টি।
দেশে এখন পর্যন্ত করোনাতে মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৬৩২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯০ লাখ ৯২ হাজার ৯০৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৮৫ হাজার ৭২৬টি।
দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৬৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৯ শতাংশ।
ভয়েস / জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.