ভয়েস নিউজ ডেস্ক:
বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি মানুষের ঘর আলোকিত করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘কোনো ঘর অন্ধকারে থাকবে না, প্রতিটি ঘর আলোকিত হবে, এটাই তো আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ’
সোমবার পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম পর্যায়ের উদ্বোধন ঘোষণা করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
করোনা মহামারি শুরু হওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রী সশরীরে কোনো অনুষ্ঠানে যোগ দিলেন।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘এই মার্চ মাস আমাদের জন্য অত্যন্ত গৌরবের মাস, অনেক ত্যাগের মাস। আজকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষে বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে আমরা আলো জ্বালাতে পারলাম। এটাই সবচেয়ে বড় কথা, আমরা আলোকিত করতে পেরেছি প্রতিটি ঘর। ’
শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা একটা কথা বলতেন যে, ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। কারও কাছে হাত পেতে না, নিজের পায়ে দাঁড়ানো। নিজের ক্ষুধার অন্ন নিজেরা উৎপাদন করব।
‘কত স্বপ্ন ছিল, কত আকাঙ্ক্ষা ছিল। সেভাবে তিনি পদক্ষেপও নিয়েছিলেন।
পল্লী বিদ্যুতায়নকে কত গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, ৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.