এম.এ আজিজ রাসেল:
টানা তিনদিন রাজধানী ঢাকায় চিকিৎসা শেষে কক্সবাজারে ফিরেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। মঙ্গলবার (২২ মার্চ) বিকালে তিনি বিমানযোগে কক্সবাজার পৌঁছলে বিমানবন্দরে হাজারো নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হন পৌর পিতা।
এসময় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ পৌর মেয়রকে ফুল দিয়ে বরণ করে নেন।
এর আগে প্রিয় নেতার কক্সবাজার আসার খবর পেয়ে বিমানবন্দর ভীড় করেন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের মুখে ফুটে উঠে "মুজিব ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই"। এমন শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল বিমানবন্দরসহ তাঁর আশপাশের জনপদ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.