ভয়েস নিউজ ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩৬ জন। মহামারি শুরুর পর দুই বছরের মধ্যে এটি সর্বনিম্ন শনাক্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, ৪ এপ্রিল সকাল ৮টা থেকে ৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত করোনায় কারও মৃত্যু হয়নি।
মহামারি শুরুর বছরে অর্থাৎ ২০২০ সালের ৬ এপ্রিল সর্বনিম্ন ৩৫ জন শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
নতুন শনাক্ত হওয়া ৩৫ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৩৬টি নমুনা সংগৃহীত হয়েছে। আর নমুনা পরীক্ষা হয়েছে ৬ হাজার ৮৮৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫২ শতাংশ, যা আগের দিন ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট ১ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ৫৪৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৯০ হাজার ৪৩৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৬৯ হাজার ১১১টি।
নমুনা পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৮৯৯ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৫ হাজার ২৫১ জন।
করোনায় আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ১২৩ জন মারা গেছেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.