ভয়েস প্রতিবেদক:
করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান মারা যান গত ৭জুন। তার মৃত্যুর দুইদিনের মাথায় গর্ভধারীনি মা সাজেদা বেগমও (৮৫) মারা গেছেন। (ইন্না---রাজেউন)। সে কক্সবাজার শহরের তারাবনিয়ার ছরা কবরস্থান রোডের মরহুম কানুনগো বদিউল আলমের স্ত্রী।
মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২ টার দিকে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় সাজেদা বেগম ইন্তেকাল করেছেন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না। আজ এশার নামাজের পর তারাবনিয়ারছড়া কবরস্থানে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানান সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ।
হাসানুর রশীদ জানান, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান গত রোববার (৭জুন) করোনার সাথে ৮ দিন লড়াই করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়ার পর পরেই মারা যান। তার মৃত্যুর দুইদিনের মাথায় গর্ভধারীনি মা সাজেদা বেগমও মারা যান। তবে তিনি করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে মারা যাননি। সে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। দুই দিন আগে করোনায় মারা যাওয়া ছেলের মৃত্যুর সংবাদও তাকে শোনানো হয়নি বলে জানান।
প্রসঙ্গ, গত ৭জুন রোববার রাতে করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ডেইলি ফিনেন্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুল মোনায়েম খান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.