ভয়েস নিউজ ডেস্ক:
১৪৪৩ হিজরি সালের শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে রবিবার (১ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডেকেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। শনিবার (৩০ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাওয়াল আররি বর্ষপঞ্জির দশম মাস। শাওয়ালের প্রথম দিনটি ঈদুল ফিতর হিসেবে পালিত হয়। আরবি বর্ষপঞ্জির চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই শাওয়াল মাসের চাঁদ দেখাতে রবিবার সভা ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
রবিবার (১ মে) সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.