খেলাধুলা ডেস্ক:
চেন্নাই সুপার কিংসকে হারিয়ে তিন ম্যাচ পর জয়ে ফিরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৩ রানের জয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে ফাফ ডু প্লেসিরা।
এই ম্যাচ খেলতে নেমে নতুন এক রেকর্ড গড়েছেন আরসিবির সাবেক অধিনায়ক বিরাট কোহলি। টস হেরে ডু প্লেসির সঙ্গে ব্যাটিংয়ে নামেন তিনি।
দুজনে ওপেনিং জুটিতে গড়েন ৬২ রান।
যেখানে ৩৩ বলে ৩ চার ও ১ ছয়ে ৩০ রানের ইনিংস খেলে বেঙ্গালুরুর তৃতীয় উইকেট হিসেবে কোহলি বোল্ড হন ইংলিশ স্পিনার মঈন আলীর বলে। দীর্ঘদিন রানে ফেরার জন্য যুদ্ধ করছেন ভারতীয় ব্যাটার।
গত ম্যাচে ফিফটির দেখা পাওয়া কোহলি এবারও বেশ ধীরস্থির ব্যাটিংয়ে তেমন আশা জাগিয়েছিলেন। কিন্তু নিজেকে হারিয়ে খোঁজা ৩৩ বছর বয়সী তারকার ব্যাটে নেই সেই ‘ভিনটেজ কোহলি’ শট। তবে বড় ইনিংস খেলতে না পারলেও আইপিএলে এক নতুন রেকর্ড গড়েছেন কোহলি।
প্রথম ব্যাটার হিসেবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেললেন ৫ হাজার ঊর্ধ্ব বল। চেন্নাইয়ের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে এই মাইলফলকে পা রাখেন তিনি। কোহলির পরে আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮১০ বলের মোকাবিলা করেছেন শিখর ধাওয়ান।
পরের স্থানটিও আরেক ভারতীয় ব্যাটারের।
৪৪২৯ বল খেলেছেন রোহিত শর্মা। চারে থাকা ডেভিড ওয়ার্নার মুখোমুখি হয়েছেন ৪০৬২ বলের। ৪০৪৪ বল খেলে পাঁচে আছেন সুরেশ রায়না।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.