ভয়েস নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে যা যা করার সরকার সব করবে। ২০১৮ সালেও বিএনপি অংশ নিয়েছে। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনও এই সরকারের অধীনেই হবে। সেই নির্বাচনে বিএনপিও অবশ্যই অংশ নেবে।’
সোমবার (৯ মে) দুপুরে কুষ্টিয়ার সাদ্দাম বাজার এলাকায় নবনির্মিত জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি অফিস ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘এই দেশে আওয়ামী লীগই একমাত্র দল, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এ পর্যন্ত আওয়ামী লীগই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করেছে। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোন ফন্দি-ফিকির করে না। এ অভ্যাস বিএনপির আছে।’
এ সময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার রঞ্জন কুমার প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.