বলরাম দাশ অনুপম:
কক্সবাজারের বৃহত্তর ঈদগাঁওতে করোনার নমুনা সংগ্রহ কেন্দ্র চালু হয়েছে। বৃহষ্পতিবার (১১জুন) সকালে সদরের বৃহত্তর ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই কেন্দ্রের উদ্বোধন করোন স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল। এসময় এমপি কমল বলেন, কক্সবাজারের করোনাক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে কক্সবাজার জেলা সদর হাসপাতালে
১০টি আইসিইউ, ১০টি এইচডিইউ ব্যাবস্থা করা হয়েছ। ইউএনএইচসিআর এর সার্বিক সহায়তায় ২০ জুনের দিকে স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সরকারি ভাবেও আরো কয়েকটি আইসিইউ, এইচডিইউ ব্যাবস্থা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকতা ডা: মো: আলী এহেচান, মেডিকেল অফিসার ডা: ইমরুল কায়েস। এসময় ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান, জেলা যুবলীগের নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.