ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরের হোটেল সী-কুইনের মালিক ও জাতীয় পার্টির কক্সবাজার জেলার সাবেক সভাপতি আলহাজ্ব কবির আহমদ সওদাগর (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
শুক্রবার (১২ জুন) বেলা দেড়টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এর আগেই তিনি শহরের নুনিয়াছড়াস্থ নিজ বাসায় স্ট্রোক করেন।
মরহুম কবির আহমদ সওদাগরের এর জ্যেষ্ঠ সন্তান মোশাররফ হোসেন খোকন মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান।
মরহুম কবির আহমদ সওদাগর কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক, কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, কক্সবাজার কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ও বর্তমান পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সভাপতি, মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন।
এদিকে আলহাজ্ব কবির আহমদ সওদাগর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। তিনি এক শোক বার্তায় মহান রাব্বুল আলামিনের কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.