ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পেছনে ‘কিছু একটা ঘটেছে’ বলে সন্দেহ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘বিএম কনটেইনার ডিপোতে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, এটা আমার বিশ্বাস। না হলে এতগুলো প্রাণহানি হতে পারে না। এতে কারো গাফিলতি ছিল কি না এবং এ দুর্ঘটনা উদ্দেশ্যমূলক কি না, তা তদন্ত করে বের করা হবে।’
মঙ্গলবার (৭ জুন) রাজধানীতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরে অগ্নিনির্বাপণকর্মী শাকিল তরফদারের জানাজা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এর পেছনে কোনো প্রভাবশালী জড়িত কি না, তাও তদন্তে বেরিয়ে আসবে। আমরা তদন্ত সংশ্লিষ্টদের সেভাবেই নির্দেশ দিয়েছি। তদন্তের পর আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।’
উল্লেখ্য, শনিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ঘটে। প্রায় তিন দিন পর মঙ্গলবার আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডে ৪৩ জনের মৃত্যু হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.