ভয়েস নিউজ ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশের লখনউতে মোবাইলে গেম খেলতে বাধা দেওয়ায় মাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ১৬ বছর বয়সী এক ছেলের বিরুদ্ধে। ছেলেটি মোবাইল গেমে আসক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।
লখনউ পুলিশ বলেছে, সোমবার সকালের দিকে ওই কিশোর তার বাবার লাইসেন্স করা রিভলবার দিয়ে মায়ের মাথায় গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান। এর আগে গেম খেলা নিয়ে মা-ছেলে মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। খবর এনডিটিভির।
পুলিশ আরও বলেছে, মায়ের মৃত্যুর পর তার মৃতদেহ লুকিয়ে ফেলে ছেলেটি এবং ৯ বছর বয়সী ছোট বোনের সঙ্গে দুই দিন বাড়িতেই থাকে। মৃতদেহের দুর্গন্ধ আড়াল করতে ছেলেটি রুমের মধ্যে রুম ফ্রেশনার ব্যবহার করতো। আর বোনকে এই ঘটনা কাউকে না বলতে হুমকি দেয়।
প্রথমে ঘটনা আড়াল করতে ছেলেটি একটি বানোয়াট গল্প ফাঁদে এবং তার বাবাকে বলে যে, তার মাকে কাজের জন্য বাড়িতে আসা এক ইলেকট্রেশিয়ান গুলি করে হত্যা করেছে। তার বাবা সেনাবাহিনীতে চাকরি করেন। বর্তমানে পশ্চিমবঙ্গে তার পোস্টিং।
এসএম কাসিম আবিদি নামে লখনউ পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সে (কিশোর) একই গল্প পুলিশকেও বলেছে। কিন্তু আমরা তদন্ত করে দেখি তার গল্পটি পুরোপুরি কাল্পনিক। পরে আমরা তাকে আমাদের হেফাজতে নিই।
তিনি আরও বলেন, পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে ছেলেটি অপরাধের কথা স্বীকার করেছে। ঘটনার তদন্ত চলছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.