প্রেস বিজ্ঞপ্তি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজারে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।
আজ খুরুশকুল আশ্রায়ণ প্রকল্প স্কুল মাঠে সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তার দল এই মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে অন্তঃসত্ত্বাদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াও মাতৃকালীন চিকিৎসাসেবা সেনাবাহিনীর বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক দ্বারা পরিচালিত হয়। চিকিৎিসাসেবা প্রদান শেষে বিনামূল্যে ওষুধ সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়।
এ সময় সেনাবাহিনী,জেলাপ্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন্।
এছাড়াও করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ ও সেনা বাজার সহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.