আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের আইনপ্রনেতাদের পদত্যাগের পর বাধ্য হয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের ছাড়তে যাওয়া আসনে বসতে চাইছেন বর্তমান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।
এরইমধ্যে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির প্রধান হলে কী কী করবেন সেই ঘোষণা দিয়েছেন ট্রাস।
বলেছেন, ক্ষমতা নেওয়ার প্রথম দিন থেকেই তিনি ট্যাক্স বাতিলের সিদ্ধান্ত নেবেন।
এরইমধ্যে টরি পার্টির নেতা হওয়ার জন্য ১১ জন মাঠে নেমেছেন।
তাদের সবাই মূলত প্রচারে ট্যাক্সের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন।
৪৬ বছর বয়সী ট্রাস করপোরেশন ট্যাক্স, জাতীয় ইনস্যুরেন্স ও ব্যবসা নীতির সংস্কার করবেন।
তিনি জানিয়েছেন, যদি তিনি জয় পান তবে তিনি জীবনযাপন ব্যয় কমানোর চেষ্টা করবেন।
যে কথা দেন তা তিনি রাখেন, আর যে কথা তিনি রাখতে পারবেন না, সেই কথা তিনি কখনোই দেন না বলে দাবি করেন ট্রাস।
সরকার পরিচালনায় বরিস জনসনের সক্ষমতা নিয়ে নিজ দল ও দলের বাইরে তার ব্যাপক সমালোচনা রয়েছে।
সূত্র : বিবিসি
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.