আন্তর্জাতিক ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট। শুক্রবার এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডেইলি মিরর।
প্রবল বিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপাকসে গত মাসে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন। এরপর থেকে তিনি দেশেই অবস্থান করছিলেন। মঙ্গলবার মাহিন্দার ভাই ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে আন্দোলনের মুখে দেশ ছেড়ে মালদ্বীপে পাড়ি জমান। পরে সেখান থেকে তিনি বৃহস্পতিবার সিঙ্গাপুরে চলে যান।
ডেইলি মিরর জানিয়েছে, শুক্রবার সুপ্রিম কোর্ট এক অন্তর্বর্তী আদেশে মাহিন্দা রাজাপাকসে ও তার ভাই বাসিলকে আদালতের বিনা অনুমতিতে ২৮ জুলাই পর্যন্ত দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.