ভয়েস নিউজ ডেস্ক:
নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে কোনও সংকট নেই দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বরং সংকট আছে বিএনপি এবং তাদের নেতৃত্বে ও সিদ্ধান্তে।’
নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের জবাবে রবিবার (২৪ জুলাই) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতাদের চাওয়া আর আবদারের কোনও শেষ নেই। তারা কখনও নিরপেক্ষ সরকার, কখনও নির্বাচনকালীন সরকার, আবার কখনও তত্ত্বাবধায়ক সরকার এবং মাঝে মাঝে কখনও জাতীয় সরকার নিয়ে কথা বলে। আসলে বিএনপি নেতারা কী চায়, তা তারা নিজেরাও জানে না।’
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.