জাহাঙ্গীর আলম, টেকনাফ:
সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং-হ্নীলা গামী সিএনজি গুলোর ড্রাইভার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।
কিছুদিন পুর্বেও হোয়াইক্যং বাজার থেকে হ্নীলা যেতে জনপ্রতি ভাড়া ছিল ৩০ টাকা এখন জনপ্রতি ভাড়া আদায় করা হচ্ছে ৫০টাকা।
সিএনজি ড্রাইভার গণ তারা নিজেদের সংগঠনের সিদ্ধান্ত মতে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ৫০টাকার ভাড়া আদায় করতেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোন ধরণের নিদের্শনা নেই।নিদের্শনা রয়েছে নিয়ম অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া।ড্রাইভার গুলো এসবের তোয়াক্কা না করে অতিরিক্ত ভাড়া আদায় করে যাচ্ছে।
মোঃ ইদ্রিস আলী খান নামে এক যাত্রী অভিযোগে জানান,হোয়াইক্যং থেকে হ্নীলার সিএনজি ভাড়া ছিল ৩০ টাকা এরপর কিছুদিন পর আবার ভাড়া ভাড়িয়ে করে ৪০ টাকা,বতর্মানে আবার ভাড়িয়ে ৫০ টাকা করে গাড়ি ভাড়া।ড্রাইভারদের এমন হয়রানি বন্ধ করার দাবি জানান।
তিনি আরও বলেন,সিএনজি সমিতির নেতাদেরকেও এসব অনিয়মের বিষয় জানালেও তারা কোন ধরণের সিদ্ধান্ত নিতে পারিনি।ড্রাইভার গণ ভাড়া জনপ্রতি ৫০টাকা আদায় করে যাচ্ছে।
তিনি এবিষয় টেকনাফ উপজেলার নিবার্হী অফিসার দৃষ্টি আকর্ষণ করেন৷
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.