ভয়েস নিউজ ডেস্ক:
দেশের স্থায়ী ও টেকসই উন্নয়নের জন্য বর্তমান সরকারকে হটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বর্তমান সরকারের উন্নয়ন ফাঁপা বেলুনের মতো উল্লেখ করে তিনি এর প্রয়োজন নেই বলেও দাবি করেন।
আজ রবিবার (৩১ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলেই জনস্বার্থ রক্ষায় সরকার কোনো কাজ করছে না। যারা অবৈধভাবে দেশের টাকা পাচার করছে, তাদের পক্ষে ক্ষমতাসীনরা কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, বিদ্যুৎ খাতে ৮ বছরের বাজেটের সমান অর্থ ব্যয় করা হয়েছে। কিন্তু এর সবই দুর্নীতি ও লুটপাটের জন্য।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.