প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২২, ১০:৫৯ এ.এম
রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

ভয়েস প্রতিবেদক:
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় মোহাম্মদ নূর ছালাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার ( ১আগস্ট ) রাতে ৪ নং রোহিঙ্গা ক্যাম্প মধুরছড়া এ ঘটনা ঘটে।
রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই গ্রুপের গুলাগুলিতে নিহত হয়েছে। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.