জাহাঙ্গীর আলম, টেকনাফ:
টেকনাফের হ্নীলার জাদিমোরায় বিজিবি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯হাজার ৫শত ৮৫ পিস ইয়াবা উদ্ধার করেছে।
টেকনাফ ২বিজিবি'র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়নাল হাসান খান(পিএসসি)জানান,১৫ জুন সন্ধ্যা সাড়ে ৬টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির বিশেষ টহল দল হ্নীলা জাদিমোরা কবর স্থানে মাদকের চালান লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতে জাদিমোরা কবর স্থানে তল্লাশী চালিয়ে একটি ইয়াবার পুটলা উদ্ধার করে।
পরবর্তীতে উক্ত পুটলা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৯হাজার ৫শ ৮৫পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.