প্রেস বিজ্ঞপ্তি:
২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার বর্ষপূর্তিতে বুধবার কক্সবাজার জেলা আওয়ামী লীগ বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করবে।
এ কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে জেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যাগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় নেতৃবৃন্দরা বলেন, অপপ্রচার-গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির উসকানির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হবে।
জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল করের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রেজাউল করিম, মহেশখালী কুতুবদিয়া সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক, পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর।
এসময় উপস্থিত ছিলেন মহেশখালী পৌর মেয়র মকসুদ মিয়া, জেলা মৎস্যজীবি লীগ আহবায়ক মাস্টার আবদুর রহিম, সদস্য সচিব মোঃ তৈয়ব, জেলা শ্রমিক লীগ আহবায়ক শাহেদুল আলম রানা, পৌর আওয়ামী লীগের সিনিয়র নেতা সেলিম নেওয়াজ, ডাঃ পরিমল কান্তি দাশ, এ বি ছিদ্দিক খোকন, মোঃ সেলিম, গিয়াসউদ্দিন গিয়াস, মিজানুর রহমান, শুভ দত্ত বড়ুয়া, মীর কাসেম কন্ট্রাক্টর, জিয়া উল্লাহ চৌধুরী, পৌর ছাত্রলীগ সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক মোঃ মনির, পৌর আওয়ামী লীগ ১নং ওয়ার্ড সভাপতি আতিক উল্লাহ কোম্পানি, সাধারণ সম্পাদক ইয়াহীয়া খান, ২নং ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ, সাধারণ সম্পাদক ওসমান গনি টুলু, ৩নং ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সভাপতি আরমানুল আজিম, যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজউদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন, ১০নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ, ১১নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, ১২নং ওয়ার্ড সভাপতি সাহেদ আলী, সাধারণ সম্পাদক মোর্শেদুল হক চৌধুরী, ফয়সাল হুদা প্রমুখ।
প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলা হয়। এর পর থেকে দিনটিকে সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.